শনিবার ১ আগস্ট, ২০২৬

দুলারহাট থেকে গনিমুন্সি চৌমুহনী হয়ে রোদ্রের হাট বাজার পর্যন্ত সড়ক মেরামতের দাবি

31 July, 2026 10:05:23
দুলারহাট থেকে গনিমুন্সি চৌমুহনী হয়ে রোদ্রের হাট বাজার পর্যন্ত সড়ক মেরামতের দাবি

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থেকে গনিমুন্সি চৌমুহনী হয়ে রোদ্রের হাট বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে আবুবকর পুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কবির হোসেন গোলদার জানান, দুলারহাট, গনিমুন্সি চৌমুহনী ও রোদ্রের হাট বাজারের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
আবুবকর পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভু্ক্তভোগী বাসিন্দারা বিডি প্রেস ২৪ এর প্রতিনিধিকে জানান,চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়নের মধ্যে আবুবকর পুর ইউনিয়নের সাধারন জনগন সবচেয়ে বেশি ভোট প্রদান করে থাকেন, সেই হিসেব বিবেচনা করে চরফ্যাশন -মনপুরা আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দুলারহাট থেকে গনিমুন্সি চৌমুহনী হয়ে রোদ্রের হাট বাজার পর্যন্ত সড়কটি সংস্কারের মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport