দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের হাতে নতুন বস্ত্র তুলে দিল চিতলমারী প্রেসক্লাব | বিডি-প্রেস 24 ডট কম

দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের হাতে নতুন বস্ত্র তুলে দিল চিতলমারী প্রেসক্লাব

25 September 2025, 9:52:25

দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের হাতে নতুন বস্ত্র তুলে দিল চিতলমারী প্রেসক্লাব

ডেক্স রিপোর্টঃ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫।

চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় নারী-পুরুষ ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ মহৎ কার্যক্রমে সহযোগিতা করেছে দুর্বার উন্নয়ন সংস্থা।

নতুন বস্ত্র হাতে পেয়ে উপকৃত মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই জানান, উৎসবের আগে নতুন কাপড় পাওয়া তাদের জন্য এক অনন্য আনন্দের বিষয়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শুধু কাপড় নয়—এ উদ্যোগে ভালোবাসা ও মানবিক বন্ধনের প্রতিফলন ঘটেছে।

বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দুর্বার উন্নয়ন সংস্থা), সহ-সভাপতি এসএম শহীদুল হক টিপু, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তব্য রাখতে গিয়ে প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি বলেন, চিতলমারী প্রেসক্লাব শুধু সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়; তারা সমাজের কল্যাণে সবসময় কাজ করে যেতে চায়। শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায়দের মুখে হাসি ফোটাতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস।

দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য। প্রেসক্লাবের এ মহৎ উদ্যোগে পাশে থাকতে পেরে তিনি আনন্দিত। তিনি বিশ্বাস করেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করবে।

সুবিধাভোগীরা বলেন, আমাদের কথা খুব কম মানুষ ভাবে। উৎসবের আগে নতুন কাপড় পেয়ে আমরা সত্যিই খুশি। চিতলমারী প্রেসক্লাব ও দুর্বার উন্নয়ন সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাদের মঙ্গল করুন। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানও এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: