দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ
দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ
মোঃ নয়ন মিয়াদিনাজপুর, জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীকে মারধর, শ্লীলতাহানি, ছিনতাই, বসতঘরে তালা লাগিয়ে উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,পারিবারিক বিরোধ ও পূর্বের বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর নিজ নামীয় বসতবাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় তার বসতঘরে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি,অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, কামড় দিয়ে জখম এবং শ্বাসরোধের চেষ্টা করা হয়। এছাড়া প্রকাশ্যে তার শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে,হামলাকারীরা তার কাছে থাকা নগদ ২২ হাজার টাকা, প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল এবং একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে তিনি চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,অবৈধ নির্দেশ প্রদান এবং ভুক্তভোগীর প্রতি অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আইন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অভিযোগের বর্ণনা তদন্তে সত্য প্রমাণিত হলে এটি নারী নির্যাতন, গুরুতর জখম,শ্লীলতাহানি,ছিনতাই, অবৈধ অনুপ্রবেশ,সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত,অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণের পর প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



