দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ী নিহত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ী নিহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু নাসের শামীম (৬০) দীর্ঘদিন ধরে জোহানেসবার্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী গ্রামে। তার পিতা মৃত আবদুর রশিদ। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও চার সন্তানের জনক।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, ঘটনার সময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে নিহতের স্বজন ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, তার ফুফাতো ভাই শামীম দীর্ঘদিন ধরে জোহানেসবার্গে ব্যবসা করে আসছিলেন। বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: