সোমবার ১৫ জুন, ২০২৬

তালতলী থানার পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু, ব্যারাকে চিরকুট উদ্ধার

15 June, 2026 2:47:48
তালতলী থানার পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু, ব্যারাকে চিরকুট উদ্ধার

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) আকস্মিকভাবে মারা গেছেন। রোববার সকালে থানার ব্যারাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানোসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম মাসুদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। চিরকুটেও মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় থানা পুলিশের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport