তজুমদ্দিনে বাংলাদেশ মুজাহিদ কমিটির চাঁদপুর ইউনিয়ন কমিটি গঠন ও শবগুজারী অনুষ্ঠিত
তজুমদ্দিনে বাংলাদেশ মুজাহিদ কমিটির চাঁদপুর ইউনিয়ন কমিটি গঠন ও শবগুজারী অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধিঃ
বাংলাদেশ মুজাহিদ কমিটি, তজুমদ্দিন উপজেলা শাখার আওতাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়ন কমিটি গঠন ও শবগুজারী অনুষ্ঠান সোমবার (০৮ জুন ২০২৬) বাদ মাগরিব, শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি, তজুমদ্দিন উপজেলা শাখার ছদর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ভোলা মধ্য জেলার দায়িত্বশীল মাওলানা হাফেজ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ভোলা মধ্য জেলার দায়িত্বশীল মাওলানা জামাল উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্যদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৬ সদস্যবিশিষ্ট ০৩নং চাঁদপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এতে মৌলভী আব্দুস সবুরকে ছদর, ক্বারী আব্দুর সবুরকে সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ০৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাওলানা মুফতি জোনায়েদ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা শামসুদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবুল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি রাসেল আহমাদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুজাহিদ কমিটি, তজুমদ্দিন উপজেলা শাখার দপ্তর সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল মোঃ জিহাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: