- মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে
- বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর
- সুনামগঞ্জের জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ জুলাই ২০২৬ :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়, “৭১এর মহান শহীদ ও সশস্ত্র বাহিনীর সাহস ও যুদ্ধের অদম্য শিখা অর্নিবাণের শিখাটি মুক্তিযুদ্ধের আদর্শ, সাহস ও চেতনার বাতি| মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে গড়ে উঠা বাংলাদেশ সেনা বাহিনীর দর্শনগত ভিত্তি ও আদর্শের প্রতিক ‘শিখা অনির্বাণ’ দেশের জনগণকে আগোচরে রেখে প্রজ্বলন বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনীর ভাবমুর্তি খাটো করা হচ্ছে|
পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানী সাশ্রয়ের অযুহাত একটি খোড়া যুক্তি। অনতিবিলম্বে শিখা অর্নিবাণটি প্রজ্বালন করে সকল বির্তকের অবসান করা হোক।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: