ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
৮ জুন (সোমবার) সকালে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটিরডাঙ্গা এলাকায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা ইউনিয়ন আমীর নূর মোবাশ্বের, ১ম শ্রেণীর ঠিকাদার জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়ার কারণে। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সার্বিক উন্নয়নে এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী রাস্তা সংস্কারের উদ্যোগ এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নেওয়ায় এলাকাবাসী এমপি কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: