ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠনের উদ্যোগে নলকূপ বিতরন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠনের উদ্যোগে নলকূপ বিতরন

7 June 2026, 5:56:53

ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠনের উদ্যোগে নলকূপ বিতরন

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

বিশুদ্ধ পানি সরববাহে, মিলে মিশে করি কাজ মডেল রামডাঙ্গা ওয়ার্ড গড়ি এই স্লোগানকে সামনে রেখে,
ডিমলা স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর উদ্যোগে আসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ১০ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
(রবিবার) ৭ জুন সকালে স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠনের মোঃ মাজিদুল ইসলাম, মোঃ সুমন ইসলাম এর পরিচালনায় সংগঠনের কার্যালয়ে ,সংগঠনের ব্যাবস্থাপক ও পরিচালক
মোঃ কামরুজ্জামান কামরুল এর উপস্থিতিতে টিউবওয়েল বিতরন করা হয়।
ডিমলা রামডাংগায় গ্রামে ৫০০ টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টে তার মধ্যে আজ ১০টি বিতরণসহ মোট ২০০ টিউবওয়েল বসানো বসানো কাজ শেষ হয়েছে। বাকি ৩০০টি টিউবওয়েল শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে এই এলাকার অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে মাঝে দেওয়া হবে।
উপকারভোগী পরিবারের লোকজন টিউবওয়েলটি পেয়ে অসংখ্য খুশি হয়েছে।
এই সময় সংগঠনের ব্যাবস্থাপক ও পরিচালক মোঃ কামরুজ্জামান কামরুল বলেন আমাদের সংগঠনটি ২০২২ থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মানুষের জন্য কাজ করছেন দেশ ও বিদেশের বিভিন্ন দাতা সংস্থা এনজিও অর্থায়নে , এলাকাবাসীর সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি। সেই সাথে রামডাংগা এলাকাবাসীর ও সবসাধারনের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: