ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

12 June 2026, 5:27:52

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”।
১২ জুন (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের বিজ্ঞানভিত্তিক নতুন নতুন ধারণা, স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি,
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি),বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপি’র সাবেক সভাপতি,অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস মোঃ শাহানুর আলম, ডিমলা বি এম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, এমপির পিএস মোঃ রফিক আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সংবাদ কর্মী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: