বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬

ডিমলায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

29 July, 2026 7:12:21
ডিমলায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ,

২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
পরিবারের দাবি, ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত রিপন ইসলাম ও আশরাফ আলী
গত ৪ মে, /২৬ সন্ধ্যা ৭ ঘটিকায় পূর্ব ছাতনাই ইউনিয়নের জয়নাল আবেদীনের পুত্র ফারুক হোসেনের দোকান হতে ২ লক্ষ ৮০ হাজার টাকা সাক্ষী সুমন ইসলামের উপস্থিতিতে ২ মাসের কথা বলে লেনদেন করেন কিন্তু সময় পার হওয়ার পর রিপন টাকা ফেরত না দিয়ে (২১ জুন) আশরাফ আলীর মাধ্যমে সুকৌশলে টাকা দেওয়ার কথা বলে ফারুককে সিরাজের চৌপতিতে ডেকে নিয়ে যায় টাকা দিব বলে গল্প করে সময় অতিবাহিত করে রাত ১টায় সময় আরো কয়েকজন মিলে ফারুককে নির্জন জায়গায় নিয়ে বেধর মারপিট করে রেখে চলে যায়। এলাকাবাসী উদ্ধার করে ডিমলা হাসপাতালে পাঠান চিকিৎসা শেষে। পরবর্তীতে ডিমলা থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগে বলা হয়, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ফারুকের স্ত্রী কামরুন্নাহার (২৮ শে জুলাই) সকাল ১১,৩০ মিনিটে ঘাস মারা কীটনাশক পান করেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন চিকিৎসক।
এ বিষয়ে অভিযুক্ত রিপন ইসলাম ও আশরাফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ওসি শওকত আলী সরকার বলেন আমি বাহিরে আছি থানায় ফাইল না দেখে পর্যন্ত কিছু বলতে পারতেছি না।
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযুক্তদের বক্তব্য বা থানার বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে সংবাদটি আরও ভারসাম্যপূর্ণ করা যাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport