মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

29 June, 2026 6:40:44
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং অক্সিজেনের চাহিদা পূরণের জন্য ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

​সোমবার (২৯ জুন) দুপুরে আগামীর স্বপ্ন মানবিক সংস্থা এর আয়োজনে ও রুহিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

​এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন নবগঠিত রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকাকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

​বৃক্ষ রোপন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মানবিক ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে চেষ্টা করে যাচ্ছে। আগামীর স্বপ্ন মানবিক সংস্থা, রুহিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে, তিনি বলেন, বৃক্ষ রোপণের ফলে সবুজ এবং স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি সুন্দর একটি নির্মল পরিবেশ সৃষ্টি হবে।

মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল, রুহিয়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গগণ শাহ, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু, রুহিয়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, সদস্য মাসুদুর রহমান, সুমন আলী, আহসান হাবিব রুবেল, আগামীর স্বপ্ন মানবিক সংস্থার সেক্রেটারি মোঃ কুদরত আলীসহ মধুপুর কাকলী উচ্চ বিদ্যলয় ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport