টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

17 July 2026, 11:02:14

টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁওয়ে প্রয়াত চেয়ারম্যান এইচ এম সুমন হাওলাদারের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাঁচগাঁও উচ্চবিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে পাঁচগাঁও শান্তি সংঘ যুব সংগঠন।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাইনি, মেডিসিন ও শিশু বিভাগসহ বিভিন্ন বিষয়ে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন পাঁচগাঁও শান্তি সংঘ যুব সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রতন খান, মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোশারফ খান এবং সহসাধারণ সম্পাদক মামুন মোল্লা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াত এইচ এম সুমন হাওলাদারের দুই ভাই এইচ এম লিমন হাওলাদার ও এইচ এম রিংকু হাওলাদার।

এ ছাড়া প্রভাষক স্বপন মাহমুদ, মিল্লাদ হাওলাদার, সাজ্জাদ হোসেন, সুমন ফকির, আক্তারুজ্জামান, রাশেদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রয়াত এইচ এম সুমন হাওলাদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard