শনিবার ৪ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার

3 July, 2026 7:24:41
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সার্বিক দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি জনাব শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদ ও এসআই রাকিবসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ পৌরসভাধীন কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার লাউদিয়া (প্রাইমারী স্কুলের পিছনে) এলাকার মোঃ রমজান মন্ডল ও মোছাঃ আয়েশা শাখার ছেলে মোঃ রাজিব মন্ডল (৩৫), একই থানার ভড়ুয়াপাড়া এলাকার মোঃ আসাদুজ্জামান ওরফে আব্দুর রাজ্জাক ও ফুলমতি বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে ইমন (২৫) এবং শৈলকুপা থানার দুই নম্বর চরপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ ও মোছাঃ হাজেরা খাতুনের মেয়ে মুনিয়া উম্মেজান অণ্যি (২৪)। গ্রেফতারকৃত অণ্যি বর্তমানে ঝিনাইদহ সদর থানার কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport