ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

7 July 2026, 3:29:50

ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ফজলুল কবির গামা,বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা সদর থানাধীন বিসিক শিল্প এলাকায় বিএসটিআইয়ের অনুমতি ব্যতীত পণ্য উৎপাদন এবং পরিমাপে ওজন কম দেওয়ার অপরাধে ‘ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানী’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহ র‍্যাব-৬ এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ সহযোগিতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কসমেটিকস সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়া ল্যাব টেস্ট ও পরিমাপের ক্ষেত্রেও পণ্যের ওজনে ব্যাপক কারচুপির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

সুনির্দিষ্ট এই অপরাধের প্রেক্ষিতে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানীকে নগদ ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ কার্যকর করেন।

ভোক্তা অধিকার রক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অনিয়মবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে যৌথ আদালতের কর্মকর্তারা জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: