ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। ১১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ মোঃ মুজাহিদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুজাহিদ মহেশপুর থানার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। মাদক উদ্ধারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তা জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। অপরাধমুক্ত সমাজ গঠনে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের এই চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



