বুধবার ১২ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিষখালী নদীতে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ

12 August, 2026 9:25:24
ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিষখালী নদীতে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ

মোঃ ইমরান মুন্সি, নিজস্ব প্রতিবেদকঃ

​ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর প্রেরিত দুটি আলাদা পত্রে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

​জানা গেছে, ঝালকাঠি-১ (কাঠালিয়া) আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল, গত ১৫ জুলাই ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা প্রদান করা হয়।

​১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: কাঠালিয়া উপজেলা সদরে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

​বিষখালী নদীতে আধুনিক সেতু: কাঠালিয়া উপজেলার কছুয়া টু বেতাগী বিদ্যমান ফেরি ঘাটের স্থলে বিষখালী নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

​প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উক্ত উন্নয়ন কাজগুলোর অগ্রগতি প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার চিকিৎসা ব্যবস্থা ও যোগাযোগ খাতের আমূল পরিবর্তন আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport