ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: ক্যান্সার রোগীর পা ভাঙাসহ আহত ৬
ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: ক্যান্সার রোগীর পা ভাঙাসহ আহত ৬
মোঃ ইমরান মুন্সি, নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে গেছে। এ ঘটনায় দীর্ঘদিনের ক্যান্সার আক্রান্ত রোগীর একটি পা ভেঙে যাওয়ার পাশাপাশি চালকসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন—
ফজলুল হক হাওলাদার (৭৫) (লবণ ব্যবসায়ী ও ক্যান্সার রোগী)
রিয়াজুল ইসলাম (৪৫) (ফজলুল হকের ছেলে)
আফরোজা বেগম (৪০) (রিয়াজুল ইসলামের স্ত্রী)
মামুন হাসান লাভলু (৫৫) (জামাতা)
পলক হোসেন (২২) (নাতি)
আহত অ্যাম্বুলেন্সচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বয়োবৃদ্ধ লবণ ব্যবসায়ী ফজলুল হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ ছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গভীর খাদে গিয়ে পড়ে। এতে গাড়িতে থাকা রোগী ফজলুল হকসহ সবাই গুরুতর আহত হন। বিশেষ করে আগে থেকেই অসুস্থ ফজলুল হকের একটি পা ভেঙে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



