ছাতকে থানা ও নৌ- পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার, ইয়াবা সহ ৩ জন | বিডি-প্রেস 24 ডট কম

ছাতকে থানা ও নৌ- পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার, ইয়াবা সহ ৩ জন

5 May 2026, 11:03:12

ছাতকে থানা ও নৌ- পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার, ইয়াবা সহ ৩ জন

সেলিম মাহবুবঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক এই ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা নং ৭ (৫) ২০২৬ দায়ের করা হয়েছে। আটক পৌরসভার বাগবাড়ি গ্রামের মৃতঃ বুরহান উদ্দিন-রব মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া রকি (২৫), বাগবাড়ি গ্রামের জয়নাল আহমদের ছেলে ঝুমন আহমদ (৩০) ও নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আবিবুলের (আলীনুর’র) পুত্র মাহবুব আলম (২০)।

ছাতক থানার মামলা নং-৮ (৫) ২৬,২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) এর ধারা মামলার আসামী ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের মো. ইউনুছ আলীর পুত্র মো.আজিজুল ইসলাম (২৮), হেলাল উদ্দিনের পুত্র পারভেজ মোশারফ (৩০) ও কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠাল বাড়ি (শিমুল তলা) গ্রামের মো.সুজন মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়। নৌ-পুলিশের অভিযানে এ ৩ জন-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অপর অভিযানে জিআর-২৬১/২৪ (ছাতক) এর ওয়ারেন্টভুক্ত আসামী পৌরসভার বাঁশখালা গ্রামের মৃতঃ আব্দুল মমিনের পুত্র মোঃ করিম মিয়া (আব্দুল করিম)২৮-কে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতার ৭ আসামী-কে ৫ মে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: