ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / উন্নয়ন / বিস্তারিত

ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

21 May 2026, 11:57:32

ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কালারুকা ইউনিয়নে ১ হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফ”র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হত-দরিদ্র পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ করেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সোহরাব হোসেন ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার।

এসময় ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুস্ময় দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আমার চাঁদ, ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়া সহ ইউপি সদস্য- সদস্যা ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। ##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard