চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

22 June 2026, 10:18:27

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী এবং মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জুন) রাতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী দর্শনা শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ প্রভাত আলম (৩২) এবং মাদক মামলার আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন টাওয়ারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ ওয়াসিম হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এই দুই আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রভাত আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, মোঃ ওয়াসিম হোসেনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।

দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, “চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে অপরাধমুক্ত দর্শনা গড়তে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নাশকতা, মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard