বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীর সাহিত্যিক হরেন্দ্রনাথ মজুমদার পরলোকগমন

5 September, 2025 12:36:55
চিতলমারীর সাহিত্যিক হরেন্দ্রনাথ মজুমদার পরলোকগমন

চিতলমারী প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারী উপজেলার খুদাড়ী গ্রামের সন্তান, মতুয়া সাহিত্য অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব হরেন্দ্রনাথ মজুমদার (৮৬) আর নেই। ৩  সেপ্টেম্বর বুধবার ২০২৫ বিকেল ৫টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাহিত্য, সঙ্গীত ও নাট্যচর্চায় তার অবদান ব্যাপকভাবে সমাদৃত।

হরেন্দ্রনাথ মজুমদারের রচিত বইয়ের মধ্যে রয়েছে— গুরুচাঁদ যাত্রা, হরিযাত্রা, তারক যাত্রা, অশ্বিনী যাত্রা, গণেশ যাত্রা, পাগল যাত্রা, ভক্তিগীতি গান, রামায়ণ, রামযাত্রা সহ বহু গ্রন্থ। তার সাহিত্যকর্ম মতুয়া সমাজের সংস্কৃতি বিকাশে বিশেষ ভূমিকা রেখে গেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard