মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীর পঞ্চপল্লীতে মতুয়া মহোৎসব ও সম্মেলন অনুষ্ঠিত

14 March, 2026 5:26:31
চিতলমারীর পঞ্চপল্লীতে মতুয়া মহোৎসব ও সম্মেলন অনুষ্ঠিত

চিতলমারি (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার পাঁচপাড়া এলাকায় অবস্থিত পঞ্চপল্লী সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি-গুরু-তারকচাঁদ মন্দির (হরিমন্দির) প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহোৎসব ও সম্মেলন ২০২৬। শুক্রবার ১৩ মার্চ বিকেলে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রাই মোহন মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জয়পুরস্থিত শ্রীপাঠ তারকধামের শ্রীমৎ পরীক্ষীত গোসাই। অনুষ্ঠানের উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গুরুমাতা শ্রীমতি মিনাক্ষী দেবী।

এ সময় আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সিনিয়র সভাপতি ও ইউপি সদস্য সমীর মন্ডল, সাধারণ সম্পাদক সুজন হালদার এবং সাংস্কৃতিক সম্পাদক সৌরভ পাণ্ডে।

মহোৎসবকে কেন্দ্র করে প্রায় শতাধিক দল ঢাক, ঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গণে সমবেত হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, মতুয়া ধর্মীয় আদর্শ প্রচার এবং ভক্তদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard