চিতলমারীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

চিতলমারীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

18 August 2026, 5:38:18

চিতলমারীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চিতলমারি, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার পাঁচপাড়া ও পাঙ্গাসিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চিতলমারী উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত হরিহর মন্ডলের ছেলে অলোক মন্ডল এবং পাঙ্গাসিয়া গ্রামের ওমর শেখের ছেলে মো. জহির শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, অলোক মন্ডল চার মাসের সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে মো. জহির শেখ ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পরে পুলিশ অভিযান চালিয়ে চিতলমারী উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: