বুধবার ২৬ আগস্ট, ২০২৬

চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

18 August, 2025 11:09:14
চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

চিতলমারী প্রতিনিধিঃ ১৮ আগস্ট সোমবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষকদের পেশাগত সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এই কমিটি ঘোষণা করা হয়েছে।

খুলনা বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ৩১ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন মুকুল কিশোর মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহিতুল ইসলাম।

এছাড়া কমিটিতে রয়েছেন—

  • সিনিয়র সহ-সভাপতি: মো. ইব্রাহীম ফকির, কৃষ্ণপদ বিশ্বাস

  • সহ-সভাপতি: নীতিশ চন্দ্র বিশ্বাস, মো. নজরুল ইসলাম, জিন্দার আলী মোল্লা ও কল্যাণী বাড়ৈ

  • সাংগঠনিক সম্পাদক: মো. সহিদুল ইসলাম

  • অর্থ সম্পাদক: সমিত কুমার রায়

  • সাহিত্য সম্পাদক: সুজিত কুমার মণ্ডল

  • মিডিয়া ও প্রচার সম্পাদক: নারগিস আক্তার
    প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport