মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬

চিতলমারীতে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

11 August, 2026 11:08:22
চিতলমারীতে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

চিতলমারী প্রতিনিধি: 

বাগেরহাটের চিতলমারীতে নিয়মিত সড়ক তল্লাশির সময় বিদেশি মদসহ অমিত মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নপুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিতলমারী থানার এসআই ইমন, এএসআই আনিচুর, এএসআই এনামুল, এএসআই আলামিন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত সড়ক তল্লাশির অংশ হিসেবে রাস্তায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন অমিত মন্ডলকে তল্লাশি করে তার কাছ থেকে বিদেশি মদের তিন বোতল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার অমিত মন্ডল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের অসীম মন্ডলের ছেলে

এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর , তারিখ ১০ আগস্ট ২০২৬

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে ওই যুবককে বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport