চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিতলমারী প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর বুধবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজন ও শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও পাড়া-মহল্লা থেকে বাদ্যযন্ত্রে সজ্জিত হয়ে দলে দলে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন। নাচ-গান, করতালি ও স্লোগানের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
পরে উপজেলা মোড়ে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন মুন্সী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুবদলের সদস্য সচিব মো. হুসাইন, ছাত্রদলের সাবেক সভাপতি এলাহী মোল্লা এবং চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের (অ্যাডহক) কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রুনা গাজী।
এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল, মহিলা দলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় যোগ দেন। শুধু রাজনৈতিক নেতা-কর্মীরাই নয়, উপজেলার সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে এক মহাসমাবেশে রূপ দেয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: