চিতলমারীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন
চিতলমারীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান পরিচালনা করেছে বিদ্যুৎ বিভাগ। রবিবার (২১ জুন) পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে বকেয়া বিল পরিশোধে অনাগ্রহী গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ১৮ জন গ্রাহকের কাছে মোট ২ লাখ ৩ হাজার ৫২৪ টাকা বকেয়া থাকায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ২০ জন গ্রাহকের কাছ থেকে ৫৮ হাজার ৫৪০ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, যেসব গ্রাহকের বকেয়া বিল রয়েছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি এড়াতে গ্রাহকদের দ্রুত অনলাইন, ব্যাংক বা বিদ্যুৎ অফিসে গিয়ে বকেয়া বিল পরিশোধের আহ্বান জানানো হয়েছে।
গ্রাহক সেবার মান উন্নয়ন এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: