চিতলমারীতে উপজেলা বিএনপির আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে উপজেলা বিএনপির আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চিতলমারী প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবারঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক চিতলমারী উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টায় চিতলমারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম।
এসময় আরও বক্তব্য রাখেন— সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, সাবেক হিজলা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আ. রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোয়াব আলী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, যুবদল সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কাশীনাথ বৈরাগী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সহকারী অধ্যাপক জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার, যুগ্ম আহ্বায়ক সন্দীপ বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মিলনের উৎসবও বটে। শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে পালনে বিএনপি ও এর সহযোগী সংগঠন সর্বদা পাশে থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



