মঙ্গলবার ৫ মে, ২০২৬

চিতলমারিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে ধ্বংস

5 May, 2026 3:18:21
চিতলমারিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে ধ্বংস

চিতলমারি প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারি উপজেলায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার ( এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বড়বাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলএমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়।

খবর পেয়ে বিষয়টি চিতলমারি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কুনিয়া বাসস্ট্যান্ড এলাকার বালুর মাঠে স্থানীয়দের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে অবৈধ জাল মৎস্যসম্পদ ধ্বংসকারী কার্যক্রমের বিরুদ্ধে ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport