গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে উত্তর সিটি কর্পোরেশন পাশে থাকবে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক
গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে উত্তর সিটি কর্পোরেশন পাশে থাকবে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক
এইচ এম জাকির :
শুক্রবার বিকেলে শেওড়াপাড়া গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এ কথা বলেন | হাসপাতাল উদ্বোধন কালে প্রশাসক বলেন, কেউ যদি এই হাসপাতালে কোন অনৈতিক কাজ করতে চায় ,তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব | প্রশাসক আরো বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি কর্পোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে |

দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন |
এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিক্ষার মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান প্রশাসক |
এই হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের
আহ্বান জানান তিনি |
অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



