শুক্রবার ২৬ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জে মোবাইল কোর্ট অ’ভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

25 June, 2026 8:14:46
গোবিন্দগঞ্জে মোবাইল কোর্ট অ'ভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

খায়রুল আলম নয়ন (বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অ’র্থদ’ণ্ড করা হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৫টায় উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলা দায়ের করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ফার্মেসি মালিককে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ওষুধের মেয়াদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport