বুধবার ২২ জুলাই, ২০২৬

গুরুদাসপুর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন, সম্পাদক এহসানুল

3 May, 2026 10:36:51
গুরুদাসপুর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন, সম্পাদক এহসানুল

শরিফ ইসলাম নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৮ জন। এর মধ্যে ১৮৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ৪ জন ভোটার। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক এবং পুরো নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। তার তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্দুল মতিন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে এহসানুল হক ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport