গুরুদাসপুরে ৫ নং ধারাবারিষা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

গুরুদাসপুরে ৫ নং ধারাবারিষা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

3 June 2026, 3:23:45

গুরুদাসপুরে ৫ নং ধারাবারিষা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শরিফ ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

গুরুদাসপুর উপজেলার ৫নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গুরুদাসপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহম্মেদের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪ টায় ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। পরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম আহম্মেদ।

বক্তব্যে তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ৫নং ধারাবারিষা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, কৃষকবান্ধব এবং একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: