মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

গুরুদাসপুরে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

7 November, 2026 11:15:08
গুরুদাসপুরে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত শাসিত ভবনসহ সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেন প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফাতিমা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও বিএনপি নেতা মনিরুজ্জামান হেনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ জোহর সুবিধাজনক সময়ে জাতির শান্তি অগ্রগতি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায়সহ ধর্মীয় উপাসনালয় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard