গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শরিফ ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আকাশ নামে আরেক যুবক। শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গাড়িষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও তার বন্ধু আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িষাপাড়া এলাকার গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়।
এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ট্রাকসহ চালক শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়।
ট্রাকের মালিক ব্যবসায়ী মো. তারেক জানান, ট্রাকটি তার মালিকানাধীন হলেও ঘটনার সময় হেলপার গাড়ি চালাচ্ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: