শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার
শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
আগামীকাল রবিবার (১৭ মে ২০২৬) শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিচর্যার জন্য কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা যেকোনো শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের সাথে ফ্রি কনসালটেশন করবে। স্বাস্থ্যসেবাটি পেতে কলেজের ফেসবুক পেইজ থেকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা সেদিন সকাল ৯টার মধ্যে কলেজে এসে অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
এখানে স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
উক্ত ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করতে হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক আগ্রহী শিক্ষার্থীরা ১৬.০৫.২০২৬ তারিখের মধ্যে গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য নির্দেশ দেয়া হলো।
গুগল ফরম লিংক: https://forms.gle/Jo5N53XWpaGXmtjD9
শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সংক্রান্ত—
লিংক: https://forms.gle/XnuZsh3gtdv2A19EA
আয়োজনে: শ্রীমঙ্গল সরকারি কলেজ।
অধ্যক্ষের কার্যালয়
শ্রীমঙ্গল সরকারি কলেজ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
টেলিফোন : ০৮৬২৬-৭৯৩৪০,
মোবাইল: ০১৭৩২১৯৬০৩৪ (অফিস)
01732196034
ই-মেইল: sreemangalgcol@yahoo.com
Website: www.sreegovtcollege.edu.bd
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: