গাইবান্ধায় রেড ক্রিসেন্টের ‘টুগেদার ইন হিউম্যানিটি, টুগেদার ইন হোপ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় রেড ক্রিসেন্টের ‘টুগেদার ইন হিউম্যানিটি, টুগেদার ইন হোপ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘টুগেদার ইন হিউম্যানিটি, টুগেদার ইন হোপ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের দেশি ভোজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার। সভাটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা সাইদুর হাসান শাওন।
উপস্থিত ছিলেন যারা
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম।
এছাড়া গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনার বিষয়
দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ২১ শতাংশ বরাদ্দকৃত জায়গায় দ্রুত ইউনিট কার্যালয় স্থানান্তরের পাশাপাশি মা ও শিশু হাসপাতাল এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
রেড ক্রিসেন্ট ইউনিটের উন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন আজীবন সদস্য অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।
বক্তাদের বক্তব্য
সভায় বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগ ও অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। তারা গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: