গাইবান্ধায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মুক্ত কলম / বিস্তারিত

গাইবান্ধায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

24 May 2026, 9:00:57

গাইবান্ধায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 

গাইবান্ধা, ২৩ মে ২০২৬ (শনিবার): গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সঙ্গে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান এবং স্থানীয় সরকারের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি রানা ইস্কান্দার রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক সাগর রহমান সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু,,,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard