খালের অবস্থা নাজুক,দখল ভরাট ও আবর্জনাই প্রধান অন্তরায় | বিডি-প্রেস 24 ডট কম

খালের অবস্থা নাজুক,দখল ভরাট ও আবর্জনাই প্রধান অন্তরায়

1 May 2026, 9:50:17

খালের অবস্থা নাজুক,দখল ভরাট ও আবর্জনাই প্রধান অন্তরায়

মো: আজাদ খান, চিতলমারীঃ

অতীতের গৌরব ও বর্তমান সবুজ বিপ্লব খাল এখন গোবর আর মানুষের মল- মূএের ভাগাড়।

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী বারনি খাল থেকে শুরু করে গরীবপুর পর্যন্ত খাল বজ্য পদার্থে ভরাট হয়ে সরু বা খাল-নালায় পরিণত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়’ এই খালটি গবাদি পশুর মলমূত্র, গৃহস্থালির ময়লা, প্লাস্টিক বজ্র, মানুষের মলমূত্রে ভরপুর। যে খালটিতে জনগন এক সময় দৈনন্দিন কাজের প্রাণ ফিরে পেতো এখন পানি প্রবাহের পরিবর্তে ময়লা, আবর্জনা, রোগ- ব্যাধি, ব্যবহারের অনুপযোগী ও মশার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।

খালপাড়ের মানুষ ও গবাদিপশু ফার্মের কারনে আজ খালটি চিরাচরিত রূপ হারিয়ে ফেলেছে।

স্থানীয় ও ভুক্তভোগী জনগণের জোর দাবী’ পূর্বের সেই চির সবুজ গ্রাম বাংলার জনপদের প্রাণবন্ত খাল বজ্র ও দখলমুক্ত হোক।

পরিশেষে সকলের দাবি ‘ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: