রবিবার ২৩ আগস্ট, ২০২৬

কোরআনকে ধারণ করে যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জল করছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিৎ -পীর সাহেব চরমোনাই

23 August, 2026 12:38:46
কোরআনকে ধারণ করে যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জল করছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিৎ -পীর সাহেব চরমোনাই

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বহুবছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজে কোরআনগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম হওয়া সহ শীর্ষস্থান অর্জন করছেন। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের হারিয়ে তারা বাংলাদেশের নাম ও সম্মান উজ্জল করছেন। এটা আমাদের জন্য গৌরবের। এই হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় সম্মান দেয়া উচিৎ তাদের অর্জনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদযাপন করে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিৎ।

২২ আগস্ট ২০২৬, শনিবার সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বজয় করা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হাফেজ মোঃ নুরুদ্দিন জাকারিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন পীর সাহেব চরমোনাই।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের কথা জেনে পীর সাহেব চরমোনাই হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, তার উস্তাদ আর রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা এবং বিশ্বজয়ী হাফেজের পিতা মাওলানা নুরুল আমিনকে চরমোনাইতে আমন্ত্রণ জানান। আজ দুপুরে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে তাদের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমানসহ চরমোনাই জামেয়ার উস্তাদবৃন্দ।

এবারের এই প্রতিযোগীতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী বিশ্বজয় করা অন্য একজন হাফেজে কুরআন, হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও পীর সাহেব চরমোনাই আমন্ত্রণ জানাবেন এবং সংবর্ধনা প্রদান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও একই প্রতিযোগীতায় নারী বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌছানো হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport