কুষ্টিয়ার সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মিলল আগ্নেয়াস্ত্র ও কোডেইন সিরাপ
কুষ্টিয়ার সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মিলল আগ্নেয়াস্ত্র ও কোডেইন সিরাপ

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় তৈরি মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ মে) ভোররাতে উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় জামালপুর বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সীমান্তের একটি নির্জন স্থান থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল, দুই রাউন্ড কার্তুজ এবং ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সমৃদ্ধ ভারতীয় সিরাপ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত সটকে পড়ে।
বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া আলামত দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিজিবির কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের নিরাপত্তা ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: