কিশোরগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামি আবুল কালাম (৪৩) কে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগিতায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। সে দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক অবস্থায় ছিলেন। মঙ্গলবার ১২মে সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত তিন মাস যাবত পলাতক আসামি আবুল কালামের গতিবিধি লক্ষ করছিল পাকুন্দিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগীতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সাথে একই গ্রামের সোহেল (১৪) এর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে কালাম সোহেলকে গলায় ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে কালাম কে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১০ সালে বিজ্ঞ আদালত কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ২৬ বছর পর গ্রেপ্তার করা পাকুন্দিয়া থানা পুলিশের একটি বড় সাফল্য। তিনি আরও বলেন আসামিকে মঙ্গলবার ১২মে সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



