কাপাসিয়ায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করল উপজেলা মৎস্য অফিস | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

কাপাসিয়ায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করল উপজেলা মৎস্য অফিস

18 September 2026, 12:20:36

কাপাসিয়ায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করল উপজেলা মৎস্য অফিস

মোঃ মোজাম্মেল হোসেন, ‎গাজীপুর প্রতিনিধিঃ

‎গাজীপুরের কাপাসিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও বিভিন্ন খামারীদের মাছে বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটির সদস্য সচিব জান্নাতুন শাহীনের সার্বিক ব্যবস্থাপনায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
‎এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, ঢাকা বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তা সাঈদা ইয়াসমিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, অফিস সহকারী হামিদা, বিএনপি নেতা মৎস্য খামারী জুলহাস উদ্দিন প্রমুখ।
‎মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলা ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৪ জন খামারীর মাঝে প্রায় ৩’শ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard