বুধবার ১২ আগস্ট, ২০২৬

কাপাসিয়ায় চলমান রাস্তা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন  ও বিক্ষোভ

11 August, 2026 4:34:32
কাপাসিয়ায় চলমান রাস্তা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন  ও বিক্ষোভ

‎গাজীপুর প্রতিনিধিঃ

‎গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ডুমদিয়া চৌরাস্তা বাজারের প্রায় ৫৫ বছরের পুরাতন রাস্তা বন্ধ করে নিজের জমির পাশদিয়ে রাস্তা নির্মাণের ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। এ বিষয়ে গত ২৯ জুলাই  গাজীপুরের জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। যাতে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর বিশেষ বিবেচনার সুপারিশ রয়েছে।

‎মানববন্ধন ও বিক্ষোভ শেষে স্হানীয় বি,এন পি নেতা তাজউদ্দীন বলেন, ডুমদিয়া বাজারের মাঝখানে প্রায় ১০ শতাংশ জমি সিএস রেকর্ডে স্থানীয়দের নামে রেকর্ডভুক্ত থাকলেও, আরএস রেকর্ডে ৩নং খতিয়ানের অন্তর্ভুক্ত করে গোহালট হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে ১৯৭১ সালে তত্কালীন টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমদিয়া বাজার জামে মসজিদ ও ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি সোজা করে একটু পশ্চিম পাশ দিয়ে স্থানীয়দের জোত জমির উপর মাটি ফেলে রাস্তা তৈরি করেন। বর্তমানে সেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পিচ ডালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। সে সময় চেয়ারম্যান সাহেব যাদের জমির উপর দিয়ে নতুন রাস্তা তৈরি করা হয়েছে তাদেরকে গোহালটের দখল বুঝিয়ে দেন। বর্তমানে সেই জায়গায় পাকা ও আধাপাকাসহ মোট ১৬টি দোকানঘর নির্মাণ করে স্থানীয়রা ব্যবসা করে আসছেন। এতে জনগণের চলাচলের কিংবা ব্যবসায়ী ও ক্রেতাদের বেচা কেনার কোন সমস্যা হচ্ছে না।
‎টোক ইউনিয়ন যুবদলের সদস্য হাবিবুর বলেন , কামরুজ্জামান কামাল গত সরকারের আমলে গাজীপুরের স্থানীয় সরকার উপ পরিচালকের বরাবর একটি আবেদন করেন। বর্তমান রাস্তা থেকে বেশ দূরে তার একটু জমি রয়েছে, যেখানে যাতায়াত পথের অসুবিধার কারণে সে দোকানঘর নির্মাণ করতে পারছে না। তাই সে দীর্ঘ ৫৫ বছরের পুরাতন রাস্তা বন্ধ করে এবং ১৬টি দোকানঘর ভেঙ্গে নিজের সুবিধা পাওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা কোনভাবেই সমর্থন করা যায় না।

‎এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান জানান, ওই গোহালটের সাথে তার এবং আরো ৫-৬ জনের নিজস্ব জমি রয়েছে। সরকারি গোহালট যদি সরকারের লোকজন উদ্ধার করে, তবে বাজারের আয়তন বাড়বে এবং সাধারণ মানুষের নানা জিনিস বেচা কেনার সুবিধা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport