- মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
- মানবতার সাথে গুরু দায়িত্ব নিয়ে হাত বাড়িয়ে দিলেন সাইফুলের পাশে এমপি শাহজাহান চৌধুরী
- গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী (২৫ জুলাই) সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে
কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি
কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী (মধ্যগ্রাম) এলাকায় বিএডিসির (BADC) নির্মাণাধীন একটি ইউ-ড্রেনের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের মারধরের চেষ্টা ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর বৃষ্টি ও জমে থাকা পানির মধ্যেই নির্মাণাধীন ইউ-ড্রেনের একটি কালভার্টে সিসি (CC) ঢালাইয়ের কাজ করা হয়। বিষয়টি জানতে পেরে আজ ঘটনাস্থলে যান দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক বরিশাল প্রতিদিন-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি ইলিয়াস হাওলাদার এবং দৈনিক যুগ-যুগান্তর-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি রাহাতুজ্জমান। তারা বিষয়টি বিএডিসির সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করেন।
এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের লোক আলমগীর হোসেন মুন্সি (ওরফে লাদেন), খলিল এবং রুবেল সাংবাদিকদের ওপর চড়াও হন, মারধরের চেষ্টা করেন এবং খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে বিএডিসির এসও (SO) মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: