রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

17 July, 2026 11:22:20
কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। জুলাই মাসের সেই ঐতিহাসিক দিনগুলোর স্মৃতিচারণ আর দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ।

বৃহস্পতিবার সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, জুলাইয়ের এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের লড়াই ছিল না, বরং এটি ছিল একতা, সাম্য এবং ন্যায়ের পথে মানুষের অদম্য সাহসের বহিঃপ্রকাশ।

স্মৃতিচারণমূলক আলোচনায় কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি জালালুর রহমান আকন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এরপর কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার জুলাই বিপ্লবের ভয়াবহতা এবং অদম্য সাহসের কথা তুলে ধরেন। তিনি বলেন, ন্যায়ের পক্ষে শহীদদের চেতনা সর্বদা আমাদের পথ দেখাবে। এদিকে কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তুষার মুন্সি এবং ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তাদের বক্তব্যে শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। সরাসরি আন্দোলনে অংশ নেওয়া বীর যোদ্ধারা সেই উত্তাল দিনগুলোর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বন্দুকের নল ও দমন-পীড়নের মুখে সাধারণ মানুষের অকুতোভয় রাজপথে নেমে আসার সেই বীরত্বগাঁথা উপস্থিত দর্শকদের মাঝে এক নতুন দেশপ্রেমের জাগরণ তৈরি করে।

সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনে কাঠালিয়ার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard