কক্সবাজার জেলায় পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / চাকুরী / বিস্তারিত

কক্সবাজার জেলায় পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

27 June 2026, 3:18:14

কক্সবাজার জেলায় পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম অদ্য ২৬ জুন ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ১ম ও ২য় দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET)- এর ৩য় দিনের কার্যক্রম পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে যোগ্য প্রার্থীদের ফেইস ডিটেকশন (Face Detection) ক্যামেরার মাধ্যমে ছবি তুলে রাখা হয়, যাতে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পায়।

০৩ দিনের বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় এবং পুনরায় আশ্বস্ত করেন যে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দেন এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard