একদিনে ১১ জনকে ঘিরে চিতলমারী পুলিশের সফল অভিযান, ১০ জনকে পাঠানো হলো আদালতে
একদিনে ১১ জনকে ঘিরে চিতলমারী পুলিশের সফল অভিযান, ১০ জনকে পাঠানো হলো আদালতে
ডেক্স রিপোর্টঃ
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের পৃথক অভিযানে এক মানসিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর এবং মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও মোবাইল কোর্টের মামলায় মোট ১০ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোল্লাহাট থানার জিডি নং–৭৮১, তারিখ ১৫ জুন ২০২৬ এর ভিত্তিতে মানসিক প্রতিবন্ধী শেখ সাদী (২২), পিতা মাহাতাব শেখ, গ্রাম দাড়িয়ালা, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাটকে ১৬ জুন কলিগাতি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। চিতলমারী থানার ওসি বেগম রোকেয়ার নির্দেশনায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরে পিতা মাহাতাব শেখের জিম্মায় হস্তান্তর করা হয়।
এদিকে দ্রুত বিচার মামলা নং–৪৬/২৬ (চিতলমারী) এর গ্রেপ্তারি পরোয়ানামূলে হিজলা গ্রামের হাবিবুল্লাহ কাজী (হাবু কাজী), সেলিম মল্লিক, সোহেল কাজী ও দ্বীন ইসলাম মল্লিককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে বাবুয়ানা গ্রামের প্রণয় পান্ডেকেও সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে দড়ি উমাজুড়ি গ্রামের বাঁধন মৃধার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চিতলমারী থানার মামলা নং–০৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা হয়েছে। এছাড়া বড়বাড়িয়া (চরপাড়া) গ্রামের ইমন শেখের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মামলা নং–০৭, জিআর নং–৭৭, ধারা ৩৬(১) সারণি ১০(ক)।
অন্যদিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ইব্রাহীম শেখ, নয়ন ও রুহুল আমিন শেখকে বিভিন্ন অপরাধে আটক করা হয় ও সাজা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের আদালতে তারা অপরাধ স্বীকার করেন।
গ্রেপ্তার অভিযানে অংশ নেন এএসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই এএসএম সাকিব নিয়াজ, এসআই লিটন কুমার বিশ্বাস, এএসআই মো. মহিদুল ইসলাম শেখ, এএসআই সজল কুমার রায়,এসআই সুজয় কুমার মল্লিক এস আই আব্দুস সালাম, এস আই শাহীন, এ এস আই আক্তার ও এ এস আই রতন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেগম রোকেয়া বলেন, মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে চিতলমারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পরে গ্রেপ্তারকৃত ১০ জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



