বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

‎উপজেলা পরিষদ নির্বাচন : হাজার কোটি টাকা গচ্ছা

30 April, 2026 7:49:15
‎উপজেলা পরিষদ নির্বাচন : হাজার কোটি টাকা গচ্ছা

ম.ম.রবি ডাকুয়াঃ

‎উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি অগুরুত্বপূর্ণ স্থানীয় সরকার স্তর, যা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হলেও একজন চেয়ারম্যান, দুইজন ভাইস-চেয়ারম্যান (একজন নারী) নিয়ে গঠিত। বর্তমানে দেশে মোট ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে, যা গ্রামীণ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে মন্থরগতি  করে। প্রতি উপজেলায় একজন নির্বাহী কর্মকর্তার দ্বারা সকল কর্ম পরিচালিত হলেও উপজেলা পরিষদ কার্যকরে সকল কাজকে আরো কঠিন ও ব্যয়বহুল ও দীর্ঘসূত্রী করে তোলে।দেশের সরকারকে এ খাতে একটা বড় অংকের টাকা গচ্চা দিতে হয়।

‎বাংলাদেশে উপজেলা পরিষদগুলোর ব্যয় মূলত রাজস্ব তহবিল এবং উন্নয়ন তহবিল—এই দুই ভাগে বিভক্ত। সারা দেশের উপজেলাগুলোর ব্যয়ের নির্দিষ্ট কোনো একক বার্ষিক অংক জানা না গেলেও, সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়।

‎উপজেলা চেয়ারম্যানদের মাসিক সম্মানী ৪০,০০০ টাকা এবং ভাইস চেয়ারম্যানদের ২৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যানের জন্যে আলাদা একটি গাড়ি ও গাড়ীর ড্রাইভার এ যেন স্বল্পউন্নত দেশে বাড়তি ব্যয় ও জনসাধারণের কষ্টের রাজস্বের অপব্যবহার।

‎দেশের ৬২ জেলার ৩২২টি উপজেলা রয়েছে।উপজেলা পরিষদ কার্যকর হলে সরকারকে গুনতে হয় বড় অংকের টাকা যা দেশের জনগণের করের টাকার আর একটি অপব্যবহার।

‎উপজেলা নির্বাচন কার্যক্রম পরিচালনায় সরকারকে শত শত কোটি টাকা ব্যয় করতে হয়।

‎২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সরকারের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার বিশাল বাজেট চেয়েছে । ভোটার উপস্থিতি হ্রাস পেলেও নির্বাচন পরিচালনা, নিরাপত্তা এবং ইভিএম ব্যবহারের জন্য এই ব্যয় গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও জামানতের অংকও বৃদ্ধি করা হতে পারে।

‎অর্থনীতিবিদদের মতে, ভোটার উপস্থিতি কমে যাওয়া সত্ত্বেও এই উচ্চ ব্যয় অর্থনৈতিক অপচয় ছাড়া কিছুই নয়।

‎উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মুলত জনগনের সঙ্গে সস্পর্কিত প্রশাসনিক বা উন্নয়নমুখী কোন কাজে না আসলেও কেন এই উপজেলা পরিষদ নির্বাচন ও জনপ্রতিনিধি তৈরীর প্রযোজনীয়তা তা জনগনের কাছে আজও অজানাই রয়ে গেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport